প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১২:০৫ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৩ ১২:৩৯ পিএম
ফাইল ফটো
অন্তর্বর্তী জামিন (ধারা ৪৯৮)-সংক্রান্ত পুরোনো মামলা শুনানি ও নিষ্পত্তি করতে বৃহস্পতিবার (২ মার্চ) এক দিনের জন্য হাইকোর্টে ৯ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশ বুধবার (১ মার্চ) প্রকাশ করা হয়।
আদেশে বলা হয়—আগামী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা মোতাবেক ২০২১ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মামলার শুনানি ও নিষ্পত্তি করবেন ৯টি বেঞ্চ।
বেঞ্চগুলো হচ্ছে—বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কেএম ইমরুল কয়েশের বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চ, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ, বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এবং বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ।