× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত খুনের আসামি নূর হোসেনের মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ০০:৫২ এএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১১:১৮ এএম

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন। সংগৃহীত ফটো

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন। সংগৃহীত ফটো

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে করা মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মী আখতারের আদালত এ সাক্ষ্য গ্রহণ করেন। একই সঙ্গে আদালত ২৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষ্য গ্রহণের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আাদালতে আনা হয়। শুনানি শেষে আবার কারাগারে পাঠানো হয় তাকে। পরিদর্শক আসাদুজ্জামান জানান, নূর হোসেনের বিরুদ্ধে মাদক মামলায় মিজানুর রহমান নামে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেনমোস্তফা জামান চার্চিল, রিপন ওরফে ভ্যানিজ রিপন, আলী মাহমুদ, নুরুদ্দিন, শাহজালাল বাদল, শাহজাহান, সানাউল্লাহ, হারুন অর রশিদ ও মাসুদ।

২০২২ সালের ৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মো. মশিয়ার রহমানের আদালত নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক ও অস্ত্র মামলায় চার্জ গঠনের নির্দেশ দেন। এর মধ্য দিয়ে নূর হোসেনসহ ১১ আসামির বিরুদ্ধে আর একটি মাদক ও একটি অস্ত্র মামলার বিচারকাজ শুরু হয়। ২০১৪ সালের ২৯ মে নূর হোসেনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দেন। বর্তমানে এ দুই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা