× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা বারে আওয়ামীপন্থি সাদা প্যানেলের সব প্রার্থী জয়ী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৬ পিএম

ঢাকা বার আইনজীবী সমিতি ভবন।

ঢাকা বার আইনজীবী সমিতি ভবন।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থি সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের করে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আইনজীবী সমিতির কার্যলয়ে এ ভোট গণনা শুরু হয়। রাত ১২টা ২০ মিনিটে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে জানান, আওয়ামীপন্থি সাদা প্যানেলের সব প্রার্থী জয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রীতু, সহ-সভাপতি পদে প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী, ফাহিম শরীফ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন। এছাড়াও মো. মাহবুব হোসেন জয় সহ-সাধারণ সম্পাদক, মো. রেজাউল হক রিপন লাইব্রেরি সম্পাদক, শিখা ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, মো. গোলাম কিবরিয়া সুমন দপ্তর সম্পাদক, এস এম মিজানুর রহমান ক্রীড়া সম্পাদক ও মো. আবুল হাসনাত জিহাদ সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিজয়ী হয়েছেন- মো. কামাল হোসেন, গাজী ইমরুল, আসলাম হোসেন, ইয়াসিন জাহান ভূঁইয়া (নিশান), মো. তানজির হোসেন রবিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা টুম্পা, ইসমত আরা শারমিন (রীমু), মো. আশিকুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, জহির উদ্দিন জহির এবং নাছির উদ্দীন।

গত বুধবার প্রথম দিনে পাঁচ হাজার ২৮ জন ভোটার ভোট দেন বলে জানান নির্বাচন কমিশনার। তবে নির্বাচনে চার হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন বলে দাবি করে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দল। 

পরে নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় নীল প্যানেল। 

দলটি ভোট বর্জনের পর দ্বিতীয় দিনে চার হাজার ২১৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রদান করেন। এ নিয়ে গত দুই দিনে ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে ৯ হাজার ২৪৩ জন আইনজীবী ভোট দেন। 

এ নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৬ জন। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা