× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ১৫-১৬ মার্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪২ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১২ পিএম

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ১৫-১৬ মার্চ

২০২৩-২০২৪ সেশনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যকরি কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ও ১৬ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল এ তফসিল ঘোষণা করেন।

কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে আগামী ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ৮ মার্চ বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।   


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা