প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১২ পিএম
২০২৩-২০২৪ সেশনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যকরি কমিটির নির্বাচনের
তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ও ১৬ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার
(২৩ ফেব্রুয়ারি) সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল এ তফসিল ঘোষণা করেন।
কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ
পদে একটি, সহসম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি
পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে আগামী ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ৮ মার্চ বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।