× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা বারের নির্বাচন

বিএনপিপন্থি নীল প্যানেলের ভোট বর্জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৩ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি নীল প্যানেলের প্রার্থীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রথম দিনের ভোট গ্রহণ শেষে রাতে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

এ সময় নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন তারা। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। এ ছাড়া আজ বৃহস্পতিবারের ভোট বর্জন করে অন্যান্য ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ জানান।

দুই দিনব্যাপী এ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয় গতকাল বুধবার। এদিন সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে এক ঘণ্টার জন্য বিরতি দিয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে ৫ হাজার ২৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহসান হাবীব।

আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ২৩টি পদের বিপরীতে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৬ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা