× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবাই করা ৬০০ চড়ুই পাখি উদ্ধার, বাবা-ছেলের কারাদণ্ড

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩২ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৪ পিএম

বুধবার রাজশাহীর চারঘাটে জবাই করা প্রায় ৬০০ চড়ুই পাখি উদ্ধারের ঘটনায় পাখি শিকারি পিতা-পুত্রকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

বুধবার রাজশাহীর চারঘাটে জবাই করা প্রায় ৬০০ চড়ুই পাখি উদ্ধারের ঘটনায় পাখি শিকারি পিতা-পুত্রকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

রাজশাহীর চারঘাটে জবাই করা প্রায় ৬০০ চড়ুই পাখি উদ্ধারের ঘটনায় পাখি শিকারি বাবা-ছেলেকে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেননাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামের আবু বকর সিদ্দিক ও তার ছেলে ফিরোজ হোসেন।

ভোর ৫টার দিকে উপজেলার কাঁকড়ামারী পাতির বিল এলাকা থেকে আটকের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ’অপরাধ প্রমাণিত হওয়ায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর ২৬ ধারা অনুযায়ী দুই পাখি শিকারির উভয়কেই ১ হাজার টাকা করে জরিমানা ও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আবু বকর সিদ্দিকের বাড়ি নাটোরে। চারঘাটে তার শ্বশুর বাড়ি। এখানে বেড়াতে এসে পিতা-পুত্র মিলে ফসলের জমিতে পাখি ধরার ফাঁদ পাতেন। সেই ফাঁদে ছয় শতাধিক পাখি ধরা পড়ে। পাখিগুলো জবাই করে বিক্রির উদ্দেশ্যে তারা নাটোর নিয়ে যাচ্ছিলেন। প্রতিটি পাখি বিভিন্ন খাবারের দোকানে ২০ টাকা করে বিক্রি করতে চেয়েছিলেন তারা।’

তিনি আরও বলেন, ’উদ্ধার করা চড়ুই পাখিগুলো স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা