× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে আট ইয়াবা কারবারির ১০ বছর কারাদণ্ড

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৫ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০২ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় আটজনকে ১০ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন জেলা দায়রা ও জজ আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় প্রদান করেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেনমো. রফিক, মো. কালু মাঝি, মো. রফিক, মো. হাসান, মো. হাসমত আলী, মো. নুরুল আলম আনোয়ারী, মো. নাসির, মো. মজিবুল ইসলাম।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ’২০১৮ সালের ৫ জানুয়ারি কক্সবাজার শহরের কলাতলীর গভীর সমুদ্র থেকে ৫ লাখ ইয়াবাসহ আটজনকে আটক করে র‌্যাবের একটি দল। র‌্যাব-৭-এর নায়েব সুবেদার মো. জহির উদ্দিন বাবর বাদী হয়ে আটক আটজন ও পলাতক একজনকে আসামি দেখিয়ে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১০ মার্চ পুলিশের দায়ের করা অভিযোগপত্রটি আদালত গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করেন। অভিযোগপত্রে পলাতক মো. ইউসুফকে বাদ দেওয়া হয়।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় প্রদান করা হয়। রায় প্রদানকালে ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা