× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিতু হত্যা মামলার অভিযোগ গঠন পেছাল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪১ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৩ পিএম

মিতু হত্যা মামলার কেস ডকেট। ফাইল ফটো

মিতু হত্যা মামলার কেস ডকেট। ফাইল ফটো

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন এই আদেশ দেন।

বিচার শুরু করতে গত ৩১ জানুয়ারি মামলাটি চট্টগ্রামের অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা আদালতে পাঠান চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুন্নেছা বেগম। মামলার অভিযোগ গঠন করতে শুনানির দিন ধার্য করা হয় ২০ ফেব্রুয়ারি। এদিন শুনানি না হওয়ায় মামলাটির অভিযোগ গঠনের সময় পিছিয়ে গেল।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবী আরও কিছু সময়ের আবেদন করলে অভিযোগ গঠন পেছানোর আদেশ দেন আদালত। শুনানির জন্য আগামী ১৩ মার্চ নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।’

২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরীর জিইসির মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু। এ ঘটনায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় বাবুল আক্তারসহ ৭ আসামির বিরুদ্ধে গত বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই অভিযোগপত্র গত বছরের ১০ অক্টোবর গ্রহণ করেন আদালত। বিচার শুরুর জন্য গত ৩১ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুন্নেছা বেগমের আদেশে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটি পাঠানো হয়।

বাবুল আক্তার ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, মো. কামরুল ইসলাম ওরফে মুছা, এহতেশামুল হক ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম কালু ও শাহজাহান মিয়া। আসামিদের মধ্যে বাবুল আক্তার, মো. মোতালেব, শাহজাহান মিয়া ও আনোয়ার হোসেন কারাগারে আছেন। এহতেশামুল হক ভোলা জামিনে এবং মুছা ও কালু পলাতক রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা