× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্রাটের জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১৩:৫৩ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২২ ১৪:৪৪ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৩০ আগস্ট) এ রুল জারি করেন। এর আগে সোমবার ক্যাসিনো মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান রুলের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, ‘গত ২২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে জামিনের আদেশ দেন।

জামিনে কারামুক্ত হয়ে শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে হাসপাতাল ছাড়েন তিনি। এর আগে গত ১১ মে সব মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পান সম্রাট। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে জামিন দেন।

এরপর ১৮ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

এরপর তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। পরে তিনি বিচারিক আদালত থেকে জামিন পান। সেই জামিন আদেশ চ্যালেঞ্জ করে দুদক রিট করে।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা