× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দের আদেশ স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৮ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫১ পিএম

হাইকোর্ট। ফাইল ফটো

হাইকোর্ট। ফাইল ফটো

একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা বাংলা একাডেমির আবেদন নিষ্পত্তি করে বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

বাংলা একাডেমির পক্ষে শুনানি করা আইনজীবী মিন্টু কুমার মণ্ডল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ আদেশের ফলে আদর্শ প্রকাশনী এবারের বইমেলায় স্টল বরাদ্দ পাচ্ছে না।’

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক।

আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান বাদী হয়ে রিটটি দায়ের করেন। ৮ ফেব্রুয়ারি আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এ ক্ষেত্রে যে বইগুলোর বিষয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে, ওই বইগুলো স্টলে রাখা যাবে না বলে জানান আদালত।

রিট আবেদনে বলা হয়, শুধু একটি বইয়ের জন্য একটি প্রকাশনীর মেলায় অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সে বইটি নিষিদ্ধ নয়, ব্ল্যাক লিস্টেডও নয়। তাদের এমন সিদ্ধান্ত সংবিধানের বাকস্বাধীনতাবিরোধী ও একাডেমি আইন ২০১৩-এর সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে প্রতিবছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয়, তার ব্যত্যয় ঘটিয়ে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

পরে ১৩ ফেব্রুয়ারি বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বাংলা একাডেমি। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়। চেম্বার জজ আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

বাংলা একাডেমির আপত্তি জানানো তিনটি বই হলো ফাহাম আব্দুস সালামের লেখা ‌‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’, লেখক জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ এবং লেখক ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা