× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে পুড়িয়ে হত্যার আসামির মৃত্যুদণ্ড

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৯ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৪ পিএম

জর্জ কোর্ট, কিশোরগঞ্জ। প্রবা ফটো

জর্জ কোর্ট, কিশোরগঞ্জ। প্রবা ফটো

কিশোরগঞ্জের সদর উপজেলার গাগলাইল গ্রামে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন।

কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএ আফজল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। 

এজাহারে বলা হয়েছে, কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মামুন মিয়ার সঙ্গে একই উপজেলার তারাপাশা এলাকার মিনার আলম খানের মেয়ে নন্দিনীর প্রেমের সম্পর্ক হয়। পরে তারা বিয়ে করেনন।

বিয়ের কিছুদিন পর থেকে মামুন তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন শুরু করে। ২০১৩ সালে ২০ এপ্রিল মামুন স্ত্রীকে মারধরের পর তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। প্রতিবেশীরা নন্দিনীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পাঁচদিন পর ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নন্দিনীর বাবা মিনার আলম খান বাদী হয়ে মামুনকে একমাত্র আসামি করে ওই বছরের ১ মে কিশোরগঞ্জ সদর মডেল মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে কিশোরগঞ্জ সদর মডেল থানার তৎকালীন এসআই মো. ফজলুল হক একই বছরের ১২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ মামলায় আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা