× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২২ ২১:২৯ পিএম

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা শহরে স্ত্রী হত্যার দায়ে বীরবল চৌহান (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

মৃত্যুদণ্ড পাওয়া বীরবল চৌহান শহরের নাগড়া এলাকার বাসিন্দা। তিনি ফুচকার ভ্রাম্যমাণ দোকান চালাতেন। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার নাগড়া এলাকার বাসিন্দা বীরবল চৌহানের সঙ্গে তাঁর স্ত্রী ঝুমার (৩৮) পারিবারিক কলহ চলছিল। এরই জেরে ২০১৮ সালের ২৯ নভেম্বর দুপুরে নাগড়া শিববাড়ি সড়কে জেলা পরিষদ কার্যালয়ের সামনে ফুচকার ভ্যানে রাখা পেঁয়াজ কাটার ছুরি দিয়ে ঝুমার শরীরে উপর্যুপরি আঘাত করেন। বীরবলের ছুরির আঘাতে ঝুমা ঘটনাস্থলেই মারা যান। তখন স্থানীয় বাসিন্দারা বীরবলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার পরের দিন ৩০ নভেম্বর ঝুমার মা হেনা রানী বাদী হয়ে বীরবলকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের জানুয়ারি মাসে বীরবলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা