× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বইমেলায় স্টল নিয়ে রিট আদর্শ প্রকাশনীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০০ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৯ পিএম

আদর্শ প্রকাশনী। ছবি : সংগৃহীত

আদর্শ প্রকাশনী। ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মাহবুবুর রাহমান বাদী হয়ে এই রিট করেন।

মাহবুবুর রাহমানের আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী সপ্তাহে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

ব্যারিস্টার অনীক আর হক বলেন, রিট আবেদনে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়া কেন অবৈধ ঘোষণা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে দ্রুত প্রকাশনা সংস্থাটিকে স্টল বরাদ্দ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এতে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চার জনকে বিবাদী করা হয়েছে। 

আবেদনে বলা হয়েছে, শুধু একটি বইয়ের জন্য মেলায় পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সেই বইটি ব্যান্ড বা ব্ল্যাক লিস্টেড নয়। বাংলা একাডেমি আইন ২০১৩ অনুযায়ী তাদের এমন সিদ্ধান্তের কোনো বৈধতা নেই। একইসঙ্গে প্রতি বছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয় তারও ব্যত্যয় ঘটিয়ে সিদ্ধান্ত দিয়েছে তারা। তাদের এমন সিদ্ধান্ত বাকস্বাধীনতার বিরোধী ও উদ্দেশ্যপ্রণোদিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা