× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে নির্যাতন: ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৩ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন। প্রবা ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন। প্রবা ফটো

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ এর গ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আদালতে এ চার্জশিট দাখিল করা হয় বলে প্রতিদিনের বাংলাদেশকে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা।

তিনি জানান, আদালত অভিযোগপত্র দেখিলাম বলে স্বাক্ষর করেন। একইসাথে মামলাটির পরবর্তী বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বদলির আদেশ দেন।

আদালতে মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দীন জানিয়েছেন, গত বছরের ১ সেপ্টেম্বর নির্যাতন ও মারধরের অভিযোগ এনে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পর দিন তদন্ত ও যাচাই-বাছাই শেষে মিরপুর মডেল থানা-পুলিশ ইসরাত জাহানের অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে।

মামলায় আল আমিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করেছেন। এছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। মামলাটিতে আল আমিন স্থায়ী জামিনে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা