× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৪:১৩ পিএম

 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর বুধবার (২৫ জানুয়ারি) এ আদেশ দেন।

পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য করেন আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবী মিয়া হোসেন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, তোফাজ্জল হোসেন নামক একজন বেসরকারি চাকরিজীবী আলেশা মার্ট থেকে একটি মোটরসাইকেল কেনেন। তবে সেটি যথাসময়ে না দেওয়ায় এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। আসামির ব্যাংকের অ্যাকাউন্টে নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা না থাকায় পরে বাদী আসামিকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল দেওয়া অথবা চেকের টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন।

আসামি এরপরও বাদীকে টাকা না দিলে গত বছরের ২২ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে আজ বুধবার উপস্থিত হওয়ার দিন ধার্য করেন। ধার্য তারিখে আসামি উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত। 

গত বছরের ১৮ অক্টোবর আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে চেক প্রতারণার পৃথক দুই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা