× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহেদের দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু ২৯ জানুয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৮:২৫ পিএম

মোহাম্মদ সাহেদ করিম। ছবি: সংগৃহীত

মোহাম্মদ সাহেদ করিম। ছবি: সংগৃহীত

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলা করা হয়েছিল। 

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। তবে নতুন সাক্ষী সংযুক্তি এবং সাক্ষ্যগ্রহণের জন্য সময় চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আবেদন মঞ্জুর করে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। মামলাটিতে এখন পর্যন্ত আট জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. মিঠু প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দেয় দুদক। এ সময়ে তিনি সম্পদের হিসাব জমা না দেওয়ায় আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। কিন্তু বর্ধিত সময়ের মধ্যেও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানে নামে দুদক। এতে তার বিরুদ্ধে এক কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা হয়। এরপর ২০২১ সালের ২৯ ডিসেম্বর অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। পরে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। একই বছরের ১৭ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করে সাহেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা