× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক রোজিনাকে মামলা থেকে অব্যাহতির প্রতিবেদনে নারাজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৮:২৬ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৮:৪৮ পিএম

সাংবাদিক রোজিনা ইসলাম। ছবি : সংগৃহীত

সাংবাদিক রোজিনা ইসলাম। ছবি : সংগৃহীত

সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দাপ্তরিক গোপনীয়তা আইনের মামলা থেকে অব্যাহতি চেয়ে ডিবি পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি আবেদনের জন্য সময় চেয়েছে বাদীপক্ষ। 

রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলায় কোনো সত্যতা না পাওয়ায় ডিবি পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে শুনানির জন্য দিন ছিল আজ রবিবার। 

এদিন মামলার বাদীপক্ষ নারাজির জন্য সময়ের আবেদন করলে বিচারক তা গ্রহণ করেন। 

আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। 

গত বছরের ৪ জুলাই রোজিনা ইসলামকে মামলার দায় হতে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোর্শেদ আলম খান। 

২০২১ সালের ১৭ মে দুপুরের পর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষে রোজিনাকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

স্বাস্থ্যসেবা বিভাগের একজন উপসচিব তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় এই সাংবাদিকের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় চুরি এবং ১৯২৩ সালের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের’ ৩ ও ৫ ধারায় গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগ এনে এজাহারে বলা হয়, রোজিনা যেসব নথির ‘ছবি তুলেছেন’, তার মধ্যে ‘টিকা আমদানি’ সংক্রান্ত কাগজপত্রও ছিল। এরপর রোজিনা ইসলামকে আদালতে হাজির করে তাকে পাঁচ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে পুলিশ। 

শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

একই বছরের ২৩ মে সকালে জামিন দেওয়ার পর বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন সাংবাদিক রোজিনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা