× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাণ ফিরেছে ব্রাহ্মণবাড়িয়া আদালতপাড়ায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:১৯ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪৭ পিএম

টানা আদালত বর্জন কর্মসূচি শেষে রবিবার আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার আদালতপাড়ায়। প্রবা ফটো

টানা আদালত বর্জন কর্মসূচি শেষে রবিবার আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার আদালতপাড়ায়। প্রবা ফটো

আইনজীবীদের টানা আদালত বর্জন কর্মসূচি শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার আদালত অঙ্গনে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। 

রবিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে জেলা জজের আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ আদালত ছাড়া সব আদালতের বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন আইনজীবীরা। এতে করে বিচারপ্রার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

বিচারপ্রার্থী আশরাফ উদ্দিন বলেন, ‘এতদিন কোর্ট বন্ধ থাকার কারণে টাকা ও সময় দুটোই নষ্ট হয়েছে। সেই সঙ্গে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তবে আবারও আদালতের বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় আর কাউকে হতাশ হয়ে ফিরতে হবে না।’  

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঁইয়া বলেন, ‘আইনজীবীদের তিনটি দাবি মেনে নেওয়ায় আজ সকাল থেকে তারা আদালতের বিচারিক কাজে অংশ নিচ্ছেন। তবে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারকের বদলির আগ পর্যন্ত আদালত বর্জন অব্যাহত থাকবে। এ ছাড়া নাজির মোমিনুল ইসলামকে দ্রুত সময়ের মধ্যে বদলি করতে হবে। আগামী ২৪ জানুয়ারির মধ্যে ওই দুই বিচারকসহ নাজিরকে অপসারণ করা না হলে সাধারণ সভা থেকে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।‘ 

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘আইনজীবীরা আদালতের বিচারিক কাজে অংশ নিচ্ছেন। এতে করে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হয়েছে। আদালতের এজলাসগুলোতে বিচারকরা বিচারকাজ পরিচালনা করছেন।’  

অভিযোগ উঠেছে, গত ১ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আইনজীবীরা মামলা দাখিল করতে যান। এ সময় বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে তাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সমিতির সভা করে আইনজীবীরা ১ জানুয়ারি থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেন। 

পরে বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা। এ অবস্থায় জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ও আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চান আইনজীবীরা। এই দাবিতে তারা ৫ জানুয়ারি থেকে পুরো আদালত বর্জনের লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন।

এ ছাড়াও বিচারকের সঙ্গে অশোভন আচরণ ও অশালীন স্লোগান দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ আইনজীবীকে দুদফায় তলব করেছে উচ্চ আদালত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা