× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:৫৯ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৫:১০ পিএম

হাইকোর্ট। ফাইল ফটো

হাইকোর্ট। ফাইল ফটো

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিটটি উত্থাপিত হয়নি (নট প্রেস রিজেক্ট) মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্টের বেঞ্চ রবিবার (১৫ জানুয়ারি) এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। ওই রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি যাত্রাবাড়ীর বাসিন্দা।’

রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় বলেও জানান তিনি।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রীন শেখ হাসিনা। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতুতে ২৭ জুন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এক তথ্য বিবরণীতে বলা হয়, ২৭ জুন ভোর থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরপর থেকে সেতুতে এই বাহনটি চলাচল বন্ধ আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা