× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় শিমুল বিশ্বাস

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১০:৪৪ এএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১১:৩৪ এএম

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত আড়াইটায় পাবনা শহরের কুঠিপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন হয়।

বুধবার (১১ জানুয়ারি) রাতে শিমুল বিশ্বাসের মা খোদেজা বিশ্বাস ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেন।

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা প্রতিদিনের বাংলাদেশকে জানান, মায়ের জানাজায় অংশ নিতে শিমুল বিশ্বাসের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করেন। এরপর বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিশেষ পুলিশি পাহারায় তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পাবনায় নিয়ে আসা হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

গভীর রাতে অনুষ্ঠিত জানাজায় এলাকাবাসীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

গেল বছরের ৭ ডিসেম্বর বিকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিনই দলীয় কার্যালয়ের সামনে থেকে শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা