× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত বুধবার এ আদেশ দেন।

এদিন গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতকে বলেন, আসামিরা সাবেক সরকারের সহযোগী ছিলেন। তাদের কারাগারে পাঠানোর আবেদন জানান তিনি।

অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী খালেদা জাহান লিলি তাদের গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামিদের একজন দুই দিন আগে সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনি একজন বীর প্রতীক ও বয়স্ক ব্যক্তি। এসব বিষয় বিবেচনায় নিয়ে তর জামিনের আবেদন করেন আইনজীবী। তবে মামলার মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের শুনানি করেননি।

মামলার অভিযোগে বলা হয়, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল হাতে মিছিল বের করে। এ সময় তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো মুখোশ জব্দ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদঘাটনে তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

এ ছাড়া জামিনে মুক্তি পেলে আসামিরা তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন এবং পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। এসব কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা