× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুততম বিচারের রায়ে রামিসার বাবার সন্তুষ্টি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মিনিট আগে

রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা। ছবি: বাসস

রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা। ছবি: বাসস

দেশের ইতিহাসে দ্রুততম বিচারের মাধ্যমে রায় পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকার পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা।

এই মামলার আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড আজ সোমবার বহাল রেখে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বহুল আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দম্পতির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

আজ হাইকোর্টের দেয়া রায়ের পর রামিসার বাবা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের ইতিহাসে এটা একটা দ্রুততম বিচারের রায়। আলহামদুলিল্লাহ, সেদিক থেকে আমি সন্তুষ্ট।”

রামিসার বাবা আরও বলেন, “আজ মাত্র রায়টা হলো। আমি এই রায়ের ব্যাপারে বিস্তারিত জেনে আমার পরবর্তী সিদ্ধান্ত এবং করণীয় জানাবো।”

আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। তার আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে সেই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

গত ২১ মে রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা