× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ, রায় কাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মিনিট আগে

রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার।  ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ সোমবার হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স এবং তাদের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রায়ের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন।

এর আগে গত ৭ জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকেই মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পরপরই কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান মামলার ১ নম্বর আসামি সোহেল রানা। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ খবর পেয়ে স্বপ্না খাতুনকে হেফাজতে নেয় পুলিশ। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালতের নির্দেশে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

মামলাটির তদন্ত শেষে মাত্র ছয় দিনের মাথায় গত ২৫ মে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান। একই দিন মামলাটি নিষ্পত্তির জন্য বিচারের স্বার্থে ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। এক দিনেই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণ করা হয়। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষে ৭ জুন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা