× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনুশকা হত্যা মামলা

এমন ঘৃণ্য অপরাধ করা কারও জামিনের সুযোগ নেই: হাইকোর্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৭:৪২ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৭:৪৬ পিএম

মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন। ফাইল ফটো

মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন। ফাইল ফটো

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামি ইফতেখার ফারদিন দিহানের জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ বুধবার (১১ জানুয়ারি) এ আদেশ দেন। 

আদেশে আদালত বলেন, ‘আসামি ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধের অভিযোগ রয়েছে। এধরণের বিকৃত মানসিকতার ব্যক্তি জামিন পেতে পারে না। এমন ঘৃণ্য অপরাধ করা কারও জামিন আবেদন বিবেচনার সুযোগ নেই। এরপর হাইকোর্ট দিহানের জামিন আবেদন খারিজ করে মামলাটির বিচার দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দেন।’ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। 

গত বছরের ৭ জানুয়ারি দুপুরে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাকে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রক্তাক্ত অবস্থায়। আনুশকাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ইফতেখার ফারদিন দিহান। পরবর্তীতে জানা যায়, আনুশকা দিহানের বাসাতেই ছিলেন। সেখানেই অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   

ঘটনার দিন রাতে কলাবাগান থানায় দিহানকে আসামি করে মামলা করেন আনুশকার বাবা মো. আল আমিন। আনুশকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ২ ধারায় মামলাটি করা হয়। পরদিন ৮ জানুয়ারি দিহানকে আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারেই আছেন। মামলাটি বর্তমানে বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা