× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বললেন চিফ প্রসিকিউটর

গুম হওয়া ২৮০ জন ফেরেনি, মামলার তদন্ত শেষ পর্যায়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে ২৮০ জন গুম হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে এবং এদের কেউ এখনও ফিরে আসেনি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

তিনি আরও বলেন, যাচাই-বাছাই শেষে এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। 

বুধবার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় চিফ প্রসিকিউটর তাদের তদন্তের অগ্রগতির বিষয়ে অবহিত করেন এবং যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা জানান।

সাক্ষাৎকালে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য বর্তমানে থাকা দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে আরও ট্রাইব্যুনাল প্রয়োজন। তিনি গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদ্ঘাটন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে জবাবদিহিতার আওতায় আনা এবং দীর্ঘদিন ধরে বিচারপ্রত্যাশী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা বিচারের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত শেষ এবং দায়ীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরুর প্রত্যাশাও ব্যক্ত করেন সানজিদা ইসলাম তুলি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা