× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় ডুবে বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৬ ফেব্রুয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৪:৪৩ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম

বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। ছবি: সংগৃহীত

ঢাকার দোহারে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ৬ ফেব্রুয়ারি তারিখ দিয়েছেন আদালত।

দোহার থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১১ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তবে মামলার মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) জহিরুল ইসলাম প্রতিবেদন জমা না করায়  ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহারের আদালত প্রতিবেদন জমার জন্য নতুন দিন দিয়েছেন।  

গত বছরের ১৪ জুলাই বুয়েটের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তারিকুজ্জামান সানি বন্ধুদের সঙ্গে মৈনট ঘাট এলাকায় ঘুরতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হন। পরের দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা