× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান: দুদকের প্রেস ব্রিফিং নিয়ে হাইকোর্টের রুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১১:৫৯ এএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৬ ১৩:০৮ পিএম

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ছবি: ফেসবুক থেকে

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ছবি: ফেসবুক থেকে

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই সংবাদ সম্মেলন করে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রুলে জানতে চাওয়া হয়েছে, অভিযোগের অনুসন্ধান শুরু হওয়ার পরপরই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

এর আগে গত ৪ নভেম্বর এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। রিটে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে দুদকের সংবাদ সম্মেলন এবং সেখানে দেওয়া বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

রিটে অনুসন্ধান চলাকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে- এমন বক্তব্য সংবাদ সম্মেলনে দেওয়া ও গণমাধ্যমে প্রচারের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা