× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীর্ঘ এক যুগ পর মাওলানা ফারুকী হত্যার বিচার শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৭:১৮ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ১৮:২৪ পিএম

নুরুল ইসলাম ফারুকী।

নুরুল ইসলাম ফারুকী।

দীর্ঘ এক যুগ পর টেলিভিশন উপস্থাপক, ইসলামি বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

ঢাকার ৯ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলাম রবিবার শুনানি শেষে আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার এ তথ্য জানিয়েছেন।

এদিন আসামি আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপন এবং আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী আদালতে হাজির হন। তাদের পক্ষে আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন। কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে ভার্চ্যুয়ালি আদালতে উপস্থিত দেখানো হয়। শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।

তবে দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় নুরুল ইসলাম ফারুকীকে। হত্যার পর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ৫ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তদন্তে নাম-ঠিকানা ও সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আরও ১২ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরে আদালত তাদের অব্যাহতি দেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, হত্যাকাণ্ডের আগের দিন ২৬ আগস্ট ঢাকার আশুলিয়ায় ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজের পাশে কামারপাড়ায় এক শ্বশুরবাড়িতে বসে হত্যার পরিকল্পনা করা হয়। জেএমবি নেতা জামাই ফারুক ও তার সহযোগীরা মতাদর্শগত বিরোধের কারণে ফারুকীকে হত্যার পরিকল্পনা করেন।

অভিযোগ অনুযায়ী, ফারুকী সুফি মতবাদের অনুসারী ও মাজারকেন্দ্রিক কার্যক্রমে বিশ্বাসী ছিলেন। অন্যদিকে, অভিযুক্তরা জেএমবি মতাদর্শের অনুসারী এবং মাজারকেন্দ্রিক কার্যক্রমের বিরোধী ছিলেন। এই মতাদর্শগত বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা