× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৮:১৮ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৯:২২ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

একই সঙ্গে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত।

চেম্বার জজ জাহাঙ্গীর হোসেন সেলিম মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে এ আদেশ দেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

সারওয়ার হোসেন বলেন, ‘এ মামলায় গত ৫ জানুয়ারি হাইকোর্ট আসলাম চৌধুরীকে জামিন দেন। আমরা সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করি। আমাদের আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত সেই জামিন স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। সেখানে আগামী ৩০ জানুয়ারি এ বিষয়ে শুনানি হবে।’

আপিলের বিবরণী থেকে জানা যায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যের সঙ্গে ভারতে আসলাম চৌধুরী বৈঠক করেন। এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর আসলাম চৌধুরীকে ২০১৬ সালের ১৫ মে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে ২৫ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে পুলিশ। মামলায় অবৈধভাবে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। 

গোয়েন্দা সংস্থার দাবি, আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরেই মোসাদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে আসছিলেন। ওই চেষ্টা সফল হয় ২০১৫ সালের জুন মাসে। দেশটির ক্ষমতাসীন দলের নেতা ও সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে পশ্চিমা একটি দেশে আসলাম চৌধুরীর প্রথম দফায় বৈঠক হয়। এরপর মোসাদ এজেন্টদের সঙ্গে তার আরও দুটি বৈঠক হয় ভারতে। সর্বশেষ বৈঠকটি হয় ২০১৬ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে। মোসাদের সঙ্গে ‘সরকার উৎখাতের’ গোপন আলোচনার অভিযোগে ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা