× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৮:৫১ পিএম

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ফাইল ছবি

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ফাইল ছবি

ঢাকার ওয়ারী এলাকায় এক নারীকে যৌন হয়রানির মামলায় মোবারক হোসেন মোহন নামে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুনতাসির আহমেদ এ রায় দেন।

দণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

এদিন রায় ঘোষণার আগে জামিনে থাকা আইনজীবী মোবারক হোসেন মোহন আদালতে হাজিরা দেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তথ্য দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফোরকান তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার এজহারে বলা হয়, মোবারক হোসেন মোহন ভুক্তভোগীর চাচাতো ননদের জামাই। ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একই বাসার বিভিন্ন রুমে বসবাস করেন তারা। মোবারক হোসেন বিভিন্ন সময় ওই নারীকে খারাপ প্রস্তাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি দেয়। তিনি বিষয়টি তার স্বামীকে জানান। তবে লোকলজ্জার ভয়ে তার স্বামী বিষয়টি কারও কাছে প্রকাশ করেনি।

২০১৭ সালের ২০ আগস্ট রাত পৌনে ৯টার দিকে বাসার রান্না ঘরের পাশে পেছন থেকে জাপটে ধরে ওই নারীকে যৌন হয়রানি করেন মোবারক। এ ঘটনায় ওই নারী ওইদিনই ওয়ারী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর ওয়ারী থানার এসআই হারুন অর রশীদ আসামিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন।

২০১৯ সালের ১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল থেকে আজ আসামির সাজার রায় এলো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা