× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের পেটানোর হুমকি

নিঃশর্ত ক্ষমা চাইতে এনায়েতুল্লাহকে আইনি নোটিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৯:৪০ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ১৯:৪৩ পিএম

ড. এনায়েতুল্লাহ আব্বাসী। ছবি: সংগৃহীত

ড. এনায়েতুল্লাহ আব্বাসী। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম রবিবার এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, “সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।”

তিনি আরও অভিযোগ করেন, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে এক যুবকের পদক্ষেপ নিয়ে সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রকাশ করেননি। সাংবাদিকদের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা ও বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে পরিচালিত হওয়ার অভিযোগও তোলেন তিনি।

নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং সাংবাদিকতা পেশার প্রতি অবমাননাকর। এর মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলার হুমকি ও উসকানি দেওয়ার পাশাপাশি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। 

নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা