× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাওলানা ফারুকী হত্যা মামলার শুনানি ৮ নভেম্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৯:০৮ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ১৯:১০ পিএম

মাওলানা নুরুল ইসলাম ফারুকী। ছবি: সংগৃহীত

মাওলানা নুরুল ইসলাম ফারুকী। ছবি: সংগৃহীত

টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা ও ডাকাতির মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলামের আদালত রবিবার নতুন এ তারিখ নির্ধারণ করেন।

মামলার বেঞ্চ সহকারী রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুনানির দিন জামিনে থাকা আসামি আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপন এবং আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী আদালতে হাজিরা দেন। তবে কারাগারে থাকা আসামি হাদিসুর রহমান সাগরকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার দুই আসামি মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

২০১৪ সালের ২৭ আগস্ট ঢাকার পূর্ব রাজাবাজারে নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে ফারুকীর বাসার কলিং বেল বাজিয়ে দুই ব্যক্তি ভেতরে প্রবেশ করেন। পরে আরও ছয়-সাতজন বাসায় ঢোকেন। একপর্যায়ে বাসার সবাইকে বেঁধে ফারুকীকে হত্যা করেন তারা। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও ক্যামেরা লুট করা হয়।

ঘটনার প্রায় ১০ বছর পর, ২০২৪ সালের ৫ নভেম্বর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম। তদন্তে হত্যার পাশাপাশি ডাকাতির অভিযোগও উঠে আসে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা