× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলিয়াস আলী গুম: জিয়াউল ও সাইফের প্রতিবেদন ২৫ জানুয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৮:৩৬ পিএম

ইলিয়াস আলী। ছবি: সংগৃহীত

ইলিয়াস আলী। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও তিন মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল রবিবার এ আদেশ দেন।

এদিন মামলার আসামি সাইফুর রহমান সাইফ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। অন্যদিকে, কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেন জিয়াউল আহসান।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানি শেষে আদালত আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে, গত ২৩ আগস্ট সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। জিয়াউল আহসানকে আগেই গ্রেপ্তার দেখানো হয়েছিল।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ইলিয়াস আলীকে গুমের ঘটনা ছাড়াও বিভিন্ন হত্যাকাণ্ডে জিয়াউল আহসান ও সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণও রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নেতা ও দুইবারের সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন।

এদিকে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে উসকানির অভিযোগে করা মামলায় সাংবাদিক শ্যামল দত্তসহ তিনজনের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

অন্য দুই আসামি হলেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রবিবার এ আদেশ দেন।

প্রসিকিউটর ফারুক আহাম্মদের দুই মাস সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০২৭ সালের ৫ জানুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। তিন আসামিই বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা