× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পদের তথ্যে অসংগতি, সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৫৫ পিএম

সাবেক ফার্মাস ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পরিচালক সিদ্দিকী নাজমুল আলম। ছবি: সংগৃহীত

সাবেক ফার্মাস ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পরিচালক সিদ্দিকী নাজমুল আলম। ছবি: সংগৃহীত

সম্পদ বিবরণীতে অসংগতিপূর্ণ তথ্য দেওয়ায় সাবেক ফার্মাস ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পরিচালক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়েরে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে রবিবার এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. খায়রুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়, অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা