× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: এক আসামির জামিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৭:০২ পিএম

রনজিলা পারভীন। ফাইল ছবি

রনজিলা পারভীন। ফাইল ছবি

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। 

আসামি পক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ মামলাটির রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত এই আসামির জামিন মঞ্জুর করেন। এই আসামির বিরুদ্ধে অন্য কোনও মামলা না থাকায় আশা করি খুব শিগগিরই কারামুক্ত হবেন।

তিনি আরও বলেন, প্রথমে যে মোটরসাইকেলটি আটক করা হয়েছিল সেটার মালিক আসামি মো. রাকিব হোসেন। কিন্তু প্রকৃতপক্ষে ছিনতাই করার সময় এই মোটরসাইকেলটি ব্যবহার করা হয়নি। ঘটনার সময় সেটা গ্যারেজে ছিল। সেই সিসিটিভি ফুটেজও রয়েছে। পরে ছিনতাইয়ের সময় ব্যবহৃত আসল মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। শুধু হয়রানি করার জন্য এই আসামিকে এই মামলায় জড়ানো হয়েছিল।

জামিন আবেদনে উল্লেখ করা হয়, আসামি সম্পূর্ণ নির্দোষ, তাকে এই মামলায় হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে জড়িয়েছে। আসামি ঘটনার সঙ্গে জড়িত নয়। ছিনতাইয়ের ঘটনায় যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেটা তার না। আসামির কাছ থেকে ছিনতাইয়ের কোনও মালামাল উদ্ধার হয়নি। শুধু মিডিয়া ট্রাইয়ালের কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। আসামির যেকোনো শর্তে জামিনের প্রার্থনা করছি।

মামলার অভিযোগে বলা হয়, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।

পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর গত ৩০ আগস্ট র‌্যাব-২ অভিযান চালিয়ে তাদের রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আটক করে। আটকের সময় আসামিদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত ইয়ামাহা আর১৫ মোটরসাইকেলটি জব্দ করা হয়। এরপর গত ৩১ আগস্ট আসামির পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা