× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুকে যৌন হয়রানি, আসামির ১০ বছরের কারাদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২০:৫২ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মো. কামরুল নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মো. কামরুল নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মো. কামরুল নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান শনিবার এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার দিন আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ছাড়া আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ মার্চ ভুক্তভোগী শিশু তার মা-বাবার সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে আসে। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় মো. কামরুল মজা খাওয়ার জন্য টাকা দেওয়ার কথা বলে তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে ১০ টাকা দিয়ে আরও ভালো খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটির সঙ্গে যৌন হয়রানি করেন তিনি।

এজাহারে আরও বলা হয়, শিশুটি ভয় পেয়ে চিৎকার করলে তার মা ও নানা-নানি অভিযুক্তের ঘরে গিয়ে দরজা খুলতে বলেন। পরে ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে শিশুটিকে উদ্ধার করেন তারা। শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শুনে স্থানীয় লোকজনকে জানালে তারা অভিযুক্তকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ১ মে কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মোজাম্মেল হক কামরুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে মামলাটিতে ১০ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা