× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবতাবিরোধী অপরাধে মামলা

জেরা চলাকালে আইনজীবীকে ফোন করতে পারবেন জিয়াউল আহসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৯:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগার থেকে ভার্চুয়ালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে অংশ নিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

তবে, জেরা চলাকালে প্রয়োজন হলে তিনি মোবাইল ফোনে আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

জিয়াউল আহসানের বোন ও আইনজীবী নাজনীন নাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেন ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শুরু হয়। শুনানির শুরুতে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন জিয়াউল আহসান।

ট্রাইব্যুনালের এজলাসে থাকা বড় মনিটর এবং বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের সামনে থাকা কম্পিউটারের পর্দায় তাকে দেখা যায়।

তদন্ত কর্মকর্তাকে জেরা শুরুর আগে নাজনীন নাহার জানান, তারা আগের আবেদনটি প্রত্যাহার করতে চান। জিয়াউল আহসানকে একা কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হলে তাদের আপত্তি নেই। তবে, শুনানির সময় তিনি সশরীরে উপস্থিত থাকতে চান বলেও জানান আইনজীবী।

ট্রাইব্যুনাল জানায়, ৮ অক্টোবর এ বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশ দেওয়া হয়েছে। সেদিন বিকেলেই জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। ফলে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে বলে জানায় আদালত। জবাবে নাজনীন নাহার বলেন, তাঁরা ওই আদেশের অনুলিপি পাননি।

পরে ভার্চুয়ালি যুক্ত থাকা জিয়াউল আহসানকে সামনে রেখেই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ সময় জেরার মধ্যে সম্পূরক প্রশ্ন করার ক্ষেত্রে তার পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন আইনজীবী।

আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশ দেন, জেরা চলাকালে জিয়াউল আহসান কারাগার থেকে মোবাইল ফোনে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন।

এ জন্য ট্রাইব্যুনালে আইনজীবীর কাছে একটি মোবাইল ফোন থাকবে। প্রয়োজন হলে ওই ফোনে কল দিতে পারবেন তিনি।

এরপর আসামিপক্ষের আইনজীবী সাহিদুর রহমান মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরা করেন।

জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা