× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণ জালিয়াতির মামলায় সাহেদের জামিন বহাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:৫৮ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:০৫ পিএম

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ। ছবি : সংগৃহীত

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ। ছবি : সংগৃহীত

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে ঋণের নামে জালিয়াতি করে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) প্রায় পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন খারিজ করে বিচারপতি মো. নূরুজ্জামানের আপিল বিভাগ বেঞ্চ সোমবার (৯ জানুয়ারি) এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতে সাহেদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

গত বছরের ২৮ জুলাই সাহেদকে এ মামলায় জামিন দেন হাইকোর্ট। সেই জামিন চ্যালেঞ্জ করে আপিল করে দুদক। সাবেক ফারমার্স ব্যাংকে ঋণ জালিয়াতির অভিযোগে ২০২০ সালের আগস্ট মাসে দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহাজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সাহেদসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন।

২০২০ সালের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে করোনার ভুয়া পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। পরদিন রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। পরে ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে অস্ত্রসহ আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তখন থেকেই কারাগারে আছেন সাহেদ। অস্ত্র মামলায় বিচারিক আদালত সাহেদকে এরই মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা