× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডোপ টেস্ট করা হচ্ছে ২০০ বিচারকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৬:৩৯ পিএম

২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত

২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফের স্বাক্ষরে এ সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী, আগামী সোমবার ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে সব প্রার্থীর ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, আগামী ১৭ অক্টোবর (শনিবার) প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেধাক্রম ১ থেকে ৭০, শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭১ থেকে ১৪০ এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ১৪১ থেকে ২০০তম মেধাক্রমের প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল (সাময়িক মনোনয়ন) প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সিভিল জজ) ২০০ জনকে সাময়িকভাবে মনোনীত করা হয়।

ফলাফলে বলা হয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতার ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে কোনো অসংগতি বা গরমিল পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল করা হবে।

এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে অথবা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

কমিশন জানিয়েছে, সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলাফলে ত্রুটি পাওয়া গেলে বা যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে কমিশন ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা সংরক্ষণ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা