× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমানের স্টুডিওতে হামলা: ফের রিমান্ডে শাহরিয়ারসহ তিন আসামি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৮:১৮ পিএম

২৬ সেপ্টেম্বর রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনা ঘটেছ। ছবি: সংগৃহীত

২৬ সেপ্টেম্বর রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনা ঘটেছ। ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ও ঢাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় প্রধান পরিকল্পনাকারী শাহরিয়ার মাহমুদসহ তিন আসামির আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল হোসেন বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড শেষে এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি গুলশান জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মো. জেহাদ হোসেন সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শাহরিয়ার মাহমুদ ছাড়া রিমান্ডে নেওয়া অপর দুই আসামি হলেন মো. মামুন (৩২) ও মো. মুন্না (২৯)।

একই সঙ্গে মামলার অপর তিন আসামি মো. আসলাম (২৪), মো. মিজানুর রহমান (৫৯) ও মো. শাহ আলম অনিককে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার দিন সংলগ্ন ব্লু-মুন রেস্তোরাঁয় শাহরিয়ার মাহমুদের নেতৃত্বে হামলার মূল পরিকল্পনা করা হয়। ওই পরিকল্পনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া শাহরিয়ারের মোবাইল ফোন থেকে ঘটনার নির্দেশনামূলক অডিও বার্তা পাওয়া গেছে, যা আইটি ফরেনসিক ল্যাবের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

পুলিশের আবেদনে আরও বলা হয়, হামলাকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে আনুমানিক ৫০ রাউন্ড গুলি ছোড়ে। মামুন ও মুন্নার মোবাইলে ঘটনাস্থলে অস্ত্র প্রদর্শনের ভিডিও পাওয়া গেছে। অস্ত্র, গুলি ও ম্যাগাজিন এবং লুট হওয়া ক্যামেরা, কম্পিউটার, টেলিভিশন ও সিকিউরিটির ওয়্যারলেস সেট উদ্ধারে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। পরে তদন্তের দায়িত্ব পায় ডিবি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা