× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রদ্রোহ মামলা

পেছাল শেখ হাসিনাসহ ২৮৬ আসামির চার্জ গঠন শুনানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৭ পিএম

শেখ হাসিনা। ছবি: রয়টার্স

শেখ হাসিনা। ছবি: রয়টার্স

অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে অবশিষ্ট অভিযোগ (চার্জ) গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী বুধবার আদালতে উপস্থিত না থাকায় নির্ধারিত সময়ে চার্জ গঠন বিষয়ে শুনানি হয়নি।

পরে ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ নতুন তারিখ হিসেবে ১৫ অক্টোবর নির্ধারণ করেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় কারাগারে থাকা আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন বলেন, “আওয়ামী লীগ করার অপরাধে যদি আমার ফাঁসি হয়, আমরা আওয়ামী লীগই করব। জেল কত খাটাবেন? আমরা রাজনীতি করছি, হত্যার সঙ্গে সম্পৃক্ত নই। প্রধানমন্ত্রী বলেছেন, যারা নিরপরাধ তাদের ছেড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ করি, রাজনীতি করা আমার গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার।”

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক।

তদন্ত শেষে গত ৩০ জুলাই ২৮৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। ১৪ আগস্ট পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ১১ সেপ্টেম্বর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে গত ১১ নভেম্বর মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

এর আগে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালামের আদালতে অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে ছিল।

পরে গত ২৩ ফেব্রুয়ারি দ্রুত বিচার ও নিষ্পত্তির জন্য মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বী আলমের নেতৃত্বে আয়োজিত ‘জয় বাংলা ব্রিগেডের’ একটি জুম মিটিংয়ে শেখ হাসিনা অংশ নেন। সভায় তিনি নেতাকর্মীদের সামনে দেশবিরোধী বক্তব্য দেন এবং তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মামলার আসামিদের মধ্যে ২৫৫ জন পলাতক বলে নথিতে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বর্তমানে সাবিনা আক্তার তুহিনসহ ৩০ আসামি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন এবং ‘জয় বাংলা ব্রিগেডের’ বিভিন্ন বিভাগের প্রধানরাও রয়েছেন।

চলতি বছরের ২১ জানুয়ারি থেকে অভিযোগ গঠনের শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী বক্তব্য উপস্থাপন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা