× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

বিবিসি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬ পিএম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান আসিফ মাহমুদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা। তিনি জানান, রবিবার সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী এ রিট পিটিশন দায়ের করা হয়।

আইনজীবী জানান, রিট আবেদনে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের করা দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে। ওই দুই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে দুদক জানিয়েছিল, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং এ নিয়ে অনুসন্ধান ও তদন্ত শুরুর সিদ্ধান্ত হয়েছে।

রিটে একই সঙ্গে নির্দেশনা চাওয়া হয়েছে, কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলমান থাকা অবস্থায় দুদক যাতে এ ধরনের আর কোনো প্রেস ব্রিফিং না করতে পারে।

আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, দুদকের করা ওই দুই সংবাদ সম্মেলনের কারণে আসিফ মাহমুদের সম্মানহানি হয়েছে। তাই, তারা রিটে একটি ‘পাবলিক রিট্র্যাকশন’ চেয়েছেন। অর্থাৎ, দুদক আরেকটি প্রেস ব্রিফিং করে তাদের ভুল স্বীকার করবে এবং আনুষ্ঠানিকভাবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে সঠিক তথ্য জানাবে যে “এ ধরনের প্রেস ব্রিফিং করার কোনো অথরিটি তাদের নাই এবং তদন্ত বা অনুসন্ধান শেষ হওয়ার আগ পর্যন্ত বা আনুষ্ঠানিক মামলা না হওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত করা বা প্রাথমিক সত্যতা পাওয়া গেছে-বক্তব্য দেওয়ার কর্তৃত্ব তাদের নেই।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা