× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দ্বিতীয় স্ত্রী’র মরদেহ উদ্ধার: সংসদ সদস্য গাজী নজরুল আবার ৪ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৬ পিএম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

‘দ্বিতীয় স্ত্রী’ মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় তদন্তের স্বার্থে পুলিশ তাকে আবারও সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী এবং নিহত মরিয়ম খাতুনের মামাকে আসামি করে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

গত জুলাই মাসে এক তরুণীর সঙ্গে ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে গাজী নজরুল দাবি করেন, ওই তরুণী তার ‘দ্বিতীয় স্ত্রী’। ওই ঘটনার পর ‘নৈতিক স্খলনের’ দায়ে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা