প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৩:০৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১৩:২০ পিএম
অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। ছবি: সংগৃহীত
সরকার যে আদালতকে ব্যবহার করছে না বিএনপি নেতাদের জামিনই তা প্রমাণ করে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।
তিনি বলেছেন, ‘সরকার কোর্টকে ব্যবহার করছে না, বিএনপি নেতাদের জামিন বহালই তার প্রমাণ।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রাখার পর রবিবার (৮ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার বা অ্যাটর্নি জেনারেল অফিস কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে সুপ্রিম কোর্টকে ব্যবহার করে না। এখানে আইন ও আদালত তার নিজস্ব গতি ও দৃষ্টিভঙ্গিতে চলে।’
এর আগে একই দিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।