× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকা পাচার: এফএমসির এমডির বিদেশযাত্রার ঘটনা তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতএবদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৩:০১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১ হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা হাতিয়ে এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াসিন চৌধুরীর বিদেশ চলে যাওয়ার ঘটনা অনুসন্ধানে বিএফআইইউ, সিআইডি ও দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আগামী ৯ মার্চের মধ্যে এ বিষয়ে বিএফআইইউ, সিআইডি, দুদকসহ সংশ্লিষ্টদের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিএফআইইউ, সিআইডি, দুদককে আগামী দুই সপ্তাহের মধ্যে বলা হয়েছে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রবিবার (৮ জানুয়ারি) স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত ৪ জানুয়ারি দেড় হাজার কোটি টাকা হাতিয়ে বিদেশে ইয়াসিন শিরোনামে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে বলা হয়, ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা হাতিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ফেরত না দেওয়ার অভিযোগে চট্টগ্রামে তার বিরুদ্ধে  একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা