× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিতিশ হালদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০২ পিএম

দুর্নীতি দমন কমিশন। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত ৪ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জন এবং অবৈধ আয় বৈধ করার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পি কে হালদারের ভাই আনান কেমিক্যাল লিমিটেডের পরিচালক প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম রবিবার এ তথ্য জানান।

দুদক জানায়, তদন্তে প্রিতিশ কুমার হালদারের নামে ক্রয় ও বিনিয়োগের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব সম্পদ অর্জনের বিপরীতে তার আগের ব্যবসার পুঁজি এবং ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে বিবিধ ব্যবসা ও ব্যক্তিগত ঋণ খাতে মোট ৪ কোটি ৮৯ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা আয় দেখানো হয়।


তদন্তে দেখা যায়, এর মধ্যে ব্যবসা ও ব্যক্তিগত ঋণ বাবদ দেখানো ৩ কোটি ৫০ লাখ টাকার পক্ষে কোনো রেকর্ডপত্র বা তথ্য পাওয়া যায়নি। ফলে দুদকের তদন্তে ওই অর্থকে গ্রহণযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হয়নি। তদন্ত কর্মকর্তার মতে, অবৈধ আয়কে বৈধ করার উদ্দেশ্যে এসব অর্থ ব্যবসা ও ব্যক্তিগত ঋণ থেকে পাওয়া আয় হিসেবে দেখানো হয়েছে।

তদন্তে আরও জানা যায়, প্রিতিশ কুমার হালদার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য ২০২১ সালের ৪ এপ্রিল আদেশ জারি করে দুদক।

তাকে নির্ধারিত ঠিকানায় পাওয়া না যাওয়ায় ২১ সেপ্টেম্বর একই বছর সম্পদ বিবরণীর আদেশের মূল ফরমসহ তার ঠিকানায় নোটিশ লটকিয়ে জারি করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেননি। এতে দুদক আইনের ২৬(২) ধারায় অপরাধ করেছেন বলে তদন্তে প্রতীয়মান হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা