× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএজি ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে রুমিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৩ পিএম

সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ফাইল ছবি

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘লেডি মীর জাফর’ উল্লেখ করে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। 

একই সঙ্গে ওই আইন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। 

সোমবার বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ নালিশ জানান তিনি।

এদিন কার্যতালিকায় ৩৬ নম্বরে থাকা একটি মামলার শুনানির জন্য রাষ্ট্রপক্ষে দায়িত্বরত ছিলেন ডিএজি নজরুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মামলাটি শুনানির জন্য ডাকা হলে রুমিন ফারহানা ডিএজির ফেসবুক পোস্টটি আদালতের সামনে তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, “ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যক্তিগত আক্রোশ ও ক্ষোভ থেকে আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি রাষ্ট্রপক্ষে আমার কোনো মামলায় শুনানি করলে ক্ষোভ থেকেই বিপক্ষে বলবেন।” তাই উক্ত আইন কর্মকর্তা যেন তার কোনো মামলায় শুনানি না করেন, সেই আবেদন জানান তিনি। আদালত বিষয়টি আমলে নিয়ে পরবর্তীতে মামলার নথি পর্যালোচনা করে অবকাশকালীন ছুটির পর বিষয়টি শুনানির আদেশ দেন।

এ ছাড়া নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন রুমিন ফারহানা। লিখিত অভিযোগে তিনি বলেছেন, “নজরুল ইসলাম ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আমাকে লক্ষ্য করে গত ১১ সেপ্টেম্বর অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘লেডি মীর জাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুতই ভুলে যাচ্ছেন।’”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা