× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি খরচে আইনি সেবা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৩ পিএম

লিগ্যাল এইড। ফাইল ছবি

লিগ্যাল এইড। ফাইল ছবি

আর্থিকভাবে অস্বচ্ছল ও বিচারপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে সরকারি খরচে আইনি সহায়তা দিয়ে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। 

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন মাধ্যমে মোট ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন আইনগত সহায়তা ও পরামর্শ পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন ৩১ হাজার ২২২ জন। ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে সেবা পেয়েছেন ৩০ হাজার ৫১৪ জন।

এ ছাড়া সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের (টোল ফ্রি- ১৬৬৯৯) মাধ্যমে ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন এবং অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে আইনি পরামর্শ পেয়েছেন ৩৮০ জন। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জনকে।

‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে এসব সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা