× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই হত্যাকাণ্ড: বেরোরির সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তারের আদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০২ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে আদালতে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে আদালতে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানী কাফরুল থানার বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুই মামলায় জামিনের পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানির সময় কলিমউল্লাহ বলেছেন, “আমি কোনো রাজনৈতিক দলের কেউ না। আমার রাজনৈতিক কোনও পদ-পদবি নেই। উপাচার্য থাকা অবস্থায় ক্যাম্পাসে কোনও রাজনীতি করিনি।”

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। গত ৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম তাকে গ্রেপ্তারের আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করা হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। তবে আসামিপক্ষের আইনজীবী মহসিন রেজা ও মহিমা বাঁধন তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তারের এই আদেশ দেন। 

আবেদনে বলা হয়, আসামি নাজমুল আহসান ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। আসামির নাম, ঠিকানা যাচাই করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। 

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওইদিনই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।

এই মামলায় গত ১৪ জুন তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। পরবর্তীতে এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার সাপেক্ষে জামিননামা দাখিলের অনুমতি দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানার জুলাই যোদ্ধা মুস্তাঈন বিল্লাহ সাব্বির হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় গত ৩১ আগস্ট হাইকোর্ট থেকে তিনি জামিন পান। 

মামলার বিবরণে বলা হয়েছে, তরিকুল ইসলাম রুবেল ঢাকার মিরপুর-১৫ সেকশনে একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৫ মার্চ কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা